আবারও সরকার গঠনে ব্যর্থ নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও সরকার গঠনে ব্যর্থ হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট এখন অন্য দলকে সরকার গঠন করার জন্য ডাকবেন। গত ২৩ মার্চ ইসরাইলে সর্বশেষ নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনেও নেতানিয়াহুর লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। এরপর গত ৬ এপ্রিল নেতানিয়াহুকে সরকার গঠনের অনুমতি দেন প্রেসিডেন্ট রুভেন রিভলিন। ৪ মে পর্যন্ত তাকে সরকার গঠনে সময় বেঁধে দেওয়া হয় । কিন্তু এই সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হন নেতানিয়াহু। ডয়চে ভেলে জানিয়েছে, প্রয়োজনীয় গরিষ্ঠতা না থাকায় প্রেসিডেন্টের অফিসকে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, তিনি সরকার গঠন করতে পারবেন না। এবার প্রেসিডেন্ট অন্য দলকে সুযোগ দেবেন। তারা যদি পারে, তাহলে ১২ বছর পর নেতানিয়াহু এবং তার দলের নির্বাচিত সদস্যরা বিরোধী আসনে বসবেন। ২০১৮ সালের ৯ এপ্রিল ইসরাইলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ইসরাইলি পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩৫ আসনে জয় পায়। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১টি আসন। ইসরাইলের ইতিহাসে কোনো দলই কখনও একক সংখ্যাগরিষ্ঠতা পা...
এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
শ্রমিকদের জন্য ৮ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার: প্রধানমন্ত্রী মহান মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মহান মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ঐক্য ও সংহতির প্রতীক। মহান মে দিবসে (১ মে) দেয়া বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেছেন, সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি জানান, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের ভয়াল পরিস্থিতি মোকাবিলায় আমাদের সরকার শ্রমজীবী মানুষের পাশে থেকে ত্রাণ বিতরণসহ সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে। সরকার সংকট মোকাবিলায় শ্রমিকদের বেতনের জন্য ৮ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘রপ্তনিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকাশিল্পে কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২০ বাস্তবায়নের জন্য শ্রম অধিদপ্তরের অনুকূলে ৫০ কোটি টাকা বরাদ্দ প্রদান করেছে। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে কলকারখানা চালু রাখার নির্দেশ ...
ভারতে করোনা শনাক্ত ও মৃত্যুর এক সপ্তাহের যে ভয়াবহ চিত্র তুল ধরল বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে ভারতে। বলা যায়, ভাইরাসটির তাণ্ডবে মহাবিপর্যয় নেমে এসেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটিতে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যা দেশটির করোনা আক্রান্ত ও মৃত্যুর হিসাব দেখলেই বোঝা যায়। এমন একটি পরিসংখ্যান তুলে ধরল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সারাবিশ্বে যত মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন গত সপ্তাহে, তার প্রায় অর্ধেকই ভারত থেকে। শুধু তাই নয়, গত সপ্তাহে বিশ্বে মোট মৃত্যুর চারভাগের এক ভাগই ভারতে। বুধবার মহামারী সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই প্রতিবেদনেই জানানো হয়েছে এই তথ্য। প্রতিবেদনটি বলছে, গত সপ্তাহে বিশ্বের মোট কোভিড আক্রান্তের ৪৬ শতাংশই ভারতে। মৃত্যুর ২৫ শতাংশও হয়েছে এই দেশেই। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর এপ্রিলের শুরু থেকেই ভারতে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েক সপ্তাহে তা চরমে পৌঁছেছে। গত ১৪ দিন ধরে দেশটির দৈনিক সংক্রমণ রয়েছে ৩ লাখের বেশি। গত ১০ দিন তা সাড়ে ৩ ল...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন