এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
বিচ্ছেদের ঘোষণা দেওয়ার আগেই সম্পত্তি ভাগাভাগির চুক্তি ! ২৭ বছর সংসার করার পর বিশ্বের সবচেয়ে ধনী এবং আলোচিত দম্পতি বিল ও মেলিন্ডা গেটস বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। গত ৩ মে টুইটারে তারা যৌথভাবে এ ঘোষণা দেন। গত সোমবার ওয়াশিংটনের কিং কাউন্টি সুপেরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেন মেলিন্ডা গেটস। আবেদনপত্রে দেখা গেছে, তারা সম্পত্তি ভাগাভাগির বিষয়ে আগেই চুক্তি করেছেন। আদালতের কাছে বিল ও মেলিন্ডা শুধু বিচ্ছেদ অনুমোদনে অনুরোধ করেছেন এবং জানিয়েছেন তাদের মধ্যে করা চুক্তি অনুযায়ী সম্পত্তি ভাগ হবে। এ জন্য ধারণা করা হচ্ছে, বিশ্বের অন্যসব আলোচিত বিচ্ছেদের মতো এ বিচ্ছেদের ক্ষেত্রে সম্পত্তির ভাগাভাগি নিয়ে কাদা-ছোড়াছুড়ি হবে না। কারণ বিল ও মেলিন্ডা দুইজনের নিজেদের সম্মতিতে সম্পত্তি ভাগাভাগি সংক্রান্ত ওই চুক্তিটি করেছেন। তবে ওই চুক্তি জনসমক্ষে প্রকাশ করা হয়নি। বিল ও মেলিন্ডার সংসারে ৩টি সন্তান রয়েছে। ফোর্বসের মতে, তাদের সম্পত্তি ১২৪ বিলিয়ন ডলার। তবে, কারও কারও ধারণা সম্পত্তির পরিমাণ ১২৪ বিলিয়ন ডলারেরও বেশি। বিচ্ছেদের আবেদনপত্রে ৫৬ বছর বয়সী মেলিন্ডা লিখেছেন, তাদের বিয়েটা অপ্রত্যাশিতভাবে ভেঙে গেছে। সূ...
২২ দিন বন্ধ থাকার পর ফের সড়কে গণপরিবহন ২২ দিন বন্ধ থাকার পর আজ পুনরায় চালু হয়েছে গণপরিবহন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (৬ মে) ভোর থেকে অর্ধেক যাত্রী আর বর্ধিত ভাড়া নিয়ে রাজধানী ঢাকাসহ সব জেলায় বাস চলাচল শুরু হয়েছে। তবে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ রয়েছে। গত ১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত লকডাউনের আদলে কঠোর নিষেধাজ্ঞার শুরু দিন থেকেই সারাদেশে গণপরিবহন বন্ধ ছিল। টানা তিন দফার নিষেধাজ্ঞাতেই বন্ধ ছিল গণপরিবহন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চতুর্থ দফার কঠোর নিষেধাজ্ঞায় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, শুধুমাত্র জেলার গাড়ি জেলাতে চলাচল করতে পারবে। করোনার সংক্রমণ এড়াতে আন্তঃজেলা গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে যাত্রবাহী ট্রেন ও নৌযান চলাচল। এসব নিষেধাজ্ঞা আগামী ১৬ মে পর্যন্ত বহাল থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, সড়কে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে পাঁচটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএর নির্দেশনাগুলো হলো: ১. আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। ২. কোনোভাবেই সংশ্লিষ্ট ম...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন