পোস্টগুলি

ছবি
  যে গ্রামে কেউ কাপড় পরে না! একমাত্র নগ্ন হতে রাজি হলেই সে কিনতে পারবে জমি। অন্যথায় জমিও মিলবে না, মিলবে না বাড়ি-ঘর বা বসবাসের সুযোগ। অবাক হচ্ছেন? যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারে অবস্থিত স্পিলপ্লাজ নামক গ্রামে এমনই রীতি! কারণও আছে, ওই গ্রামে কেউ কাপড়ই পরে না। তাই সেখানে থাকতে চাইলে তাদের মতো করেই থাকতে হবে আপনাকে। নগ্ন বিচের কথা শোনা গেছে, নগ্ন অবকাশযাপন কেন্দ্রের কথাও অনেকের জানা, কিন্তু নগ্ন গ্রাম! হ্যা, দক্ষিণ আমেরিকায় ঘনজঙ্গলে কিছু আদিবাসী আছে যারা এখনও সভ্যতার ছোঁয়া পায়নি। তাদের ব্যাপার হলে ভিন্ন কথা ছিল। কিন্তু সভ্যতার পথপ্রদশক বলে যারা নিজেদের দাবি করে সেই যুক্তরাজ্যে এমন গ্রামের কথা শুনলে অনেকেই হয়ত অবাক হবেন। তবে গ্রামবাসী অবশ্য নগ্নতার মধ্যে অসভ্যতার কিছু দেখেন না। আর যেখানে ইউরোপ-আমেরিকার সামনের সারির সভ্য দেশগুলোর শিক্ষিতরা নগ্নতার দাবিতে আন্দোলন করছেন, রাস্তার মধ্যে কাপড় খুলে ব্যানার হাতে টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাচ্ছেন সেখানে ওই গ্রামবাসীকে অসভ্য বলার সুযোগই বা কোথায়? তারা তো নিজেদের মতো করে থাকছেন, কারও বাড়া ভাতে ছাই দিচ্ছেন না। এটা ওই গ্রামেরই মানুষের কথা। মজার...
ছবি
  ভারতে করোনা শনাক্ত ও মৃত্যুর এক সপ্তাহের যে ভয়াবহ চিত্র তুল ধরল বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে ভারতে। বলা যায়, ভাইরাসটির তাণ্ডবে মহাবিপর্যয় নেমে এসেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটিতে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যা দেশটির করোনা আক্রান্ত ও মৃত্যুর হিসাব দেখলেই বোঝা যায়। এমন একটি পরিসংখ্যান তুলে ধরল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সারাবিশ্বে যত মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন গত সপ্তাহে, তার প্রায় অর্ধেকই ভারত থেকে। শুধু তাই নয়, গত সপ্তাহে বিশ্বে মোট মৃত্যুর চারভাগের এক ভাগই ভারতে। বুধবার মহামারী সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই প্রতিবেদনেই জানানো হয়েছে এই তথ্য।  প্রতিবেদনটি বলছে, গত সপ্তাহে বিশ্বের মোট কোভিড আক্রান্তের ৪৬ শতাংশই ভারতে। মৃত্যুর ২৫ শতাংশও হয়েছে এই দেশেই। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর এপ্রিলের শুরু থেকেই ভারতে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েক সপ্তাহে তা চরমে পৌঁছেছে। গত ১৪ দিন ধরে দেশটির দৈনিক সংক্রমণ রয়েছে ৩ লাখের বেশি। গত ১০ দিন তা সাড়ে ৩ ল...
ছবি
  ধরা পড়েনি আল্ট্রাসাউন্ডেও, ডাক্তারদের অবাক করে একসঙ্গে ৯ সুস্থ সন্তান প্রসব মহিলার অতিমারিতে বিধ্বস্ত চারিদিক। মৃত্যুমিছিল বন্ধ হওয়ার নাম নেই। এমন পরিস্থিতিতে একসঙ্গে ৯টি নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখালেন এক  মহিলা । একটা নয়, দু’টো নয়, তিনটে বা চারটে নয়, একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিলেন তিনি, যা কিনা চিকিৎসকদেরও চিন্তাভাবনার বাইরে ছিল। পশ্চিম আফ্রিকার অন্তর্গত  মালি -তে এমনই অবাক-কাণ্ড ঘটেছে। সেখানকার বাসিন্দা ২৫ বছর বয়সি হালিমা সিসে মঙ্গলবার একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছেন। দেশের স্বাস্থ্যমন্ত্রী ফ্যান্টা সিবি জানিয়েছেন, ৫ কন্যা এবং ৪ পুত্রের জন্ম দিয়েছেন হালিমা। মা এবং তাঁর সন্তানরা সুস্থ রয়েছেন। হালিমার এই গর্ভাবস্থা নিয়ে বিগত কয়েক মাস ধরেই চর্চা চলছিল। গর্ভবতী হওয়ার পর যখন চিকিৎসকের পরামর্শ নিতে যান হালিমা, তখন আল্ট্রাসাউন্ডে ৭ সন্তানের অস্তিত্ব ধরা পড়ে। পরে সেখান থেকে মরক্কোয় তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানেও আল্ট্রাসাউন্ডে ৭ শিশুর অস্তিত্বই ধরা পড়ে। চিকিৎসার জন্য মার্চ থেকে মরক্কোতেই রয়েছেন হালিমা। স্বাস্থ্যের কথা মাথায় রেখে অস্ত্রোপচার করেই তাঁর প্রসবের সিদ্ধ...
ছবি
  শ্রাবন্তী ও পায়েল মদন মিত্রের সঙ্গে নাচতে গেল কেন? তথাগত রায় ভুল নন:   কাঞ্চনা মৈত্র আমি মনে করি না তথাগত রায় কোনও ভুল করেছেন। একদম ঠিক করেছেন। হ্যাঁ, ওঁর শব্দ চয়ন ঠিক হয়নি। তবে উনি কিন্তু ওঁর দলের লোকদের প্রশ্ন করেছেন। নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। সেটা বুঝতে হবে। পৃথিবী যে অবস্থায় এসেছে, মানুষ এখন ভালবাসা চায়। ওই 'খেলা হবে'— মানুষ এ সব চায় না। আন্তরিকতা চায়। কোন বোধের জায়গা থেকে বিজেপি প্রার্থী হয়ে শ্রাবন্তী পায়েল নাচতে গেল? আমার মদন মিত্রের সঙ্গে শত্রুতা নেই। শ্রাবন্তী আর পায়েলের সঙ্গেও নেই। এমন তো নয় ইন্ডাস্ট্রির মানুষ কাজ করতে পারে না! হিরণকে দেখলে দেখব প্রথম দিন থেকে ও সংযত। ওর শরীরের ভাষায় মানুষ ভরসা পেয়েছে। জুন মালিয়াও তাই। জুনদি আমার বিরোধী হতে পারে কিন্তু সহকর্মী। আমি জানি ১১বছর ধরে এক পার্টিতে আছে ও। কোনও দিন বাজে কথা বা ন্যাকামি করেনি। ভদ্র। মার্জিত স্বভাব। তথাগত রায়ের টুইট নিয়ে এত কথা হচ্ছে। উনি মহিলাদের দোষ দিচ্ছেন না কিন্তু। আজ অনেক অভিনেতা অভিনেত্রী তো সফল। লকেট কী ভাবে পরিশ্রম করেছে! নিজেকে একটা জায়গায় নিয়ে গেছে। হার জিত আসল কথা নয় কি...
ছবি
  ‘নগরের নটী’ বিতর্কে মোদী, শাহ এবং দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করার পাল্টা হুমকি তনুশ্রীর তথাগত রায়ের ‘নগরের নটী’ টুইটের বিরুদ্ধে এ বার মুখ খুললেন তনুশ্রী চক্রবর্তী। মঙ্গলবারেই জবাব ফিরিয়ে দিয়েছেন শ্রাবন্তী। মুখ খুলেছেন পায়েলও। বাকি ছিলেন তনুশ্রী। তিনিও বুধবার ২টি টুইটে বিজেপির বর্ষীয়ান নেতার কটূক্তির নিন্দা করেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করার পাল্টা হুমকিও দেন। টুইটে কী লিখেছেন তনুশ্রী? বিজেপি প্রার্থী স্মরণ করেছেন স্মৃতি ইরানি, সুষমা স্বরাজকে। প্রশ্ন ছুড়েছেন ত্রিপুরা এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্যপালের উদ্দেশ্যে, ‘সুষমাজি, স্মৃতিজিও তো এই দলেই ছিলেন বা আছেন। তাঁরা অনেক কাজ করেছেন। তাঁদেরকেও কি এ ভাবেই কটাক্ষ শুনতে হয়েছে?’ অথচ তাঁদের এই ধরনের কথা শুনতে হচ্ছে। তাঁর দাবি, এমন উক্তির মধ্যে দিয়ে বিজেপির প্রবীণ নেতা দেশের সমস্ত নারীকে অপমান করলেন। অথচ, দল কিন্তু নারীশক্তিকে আলাদা সম্মান দেয়। পাশাপাশি তাঁর তোপ,‘পরাজিত হলেও আমরা এখনও দলীয় সদস্য। সেই দলের এক নেতার থেকে এই ধরনের মন্তব্য সত্যিই আমাদের ৩ জনকে শুধুই অপমানিত করেনি, আহতও করেছে। আমি ব্যক্তিগত ...
ছবি
  শ্রমিকদের জন্য ৮ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার: প্রধানমন্ত্রী মহান মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মহান মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ঐক্য ও সংহতির প্রতীক। মহান মে দিবসে (১ মে) দেয়া বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেছেন, সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি জানান, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের ভয়াল পরিস্থিতি মোকাবিলায় আমাদের সরকার শ্রমজীবী মানুষের পাশে থেকে ত্রাণ বিতরণসহ সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে। সরকার সংকট মোকাবিলায় শ্রমিকদের বেতনের জন্য ৮ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘রপ্তনিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকাশিল্পে কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২০ বাস্তবায়নের জন্য শ্রম অধিদপ্তরের অনুকূলে ৫০ কোটি টাকা বরাদ্দ প্রদান করেছে। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে কলকারখানা চালু রাখার নির্দেশ ...
ছবি
  কাল থেকে বাস চলবে জেলায় জেলায় চলমান লকডাউনের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে আগের মতোই রেল ও যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে, বন্ধ থাকবে আন্তঃজেলা গণপরিবহন। তবে জেলার মধ্যে বাস বা গণপরিবহন চলাচল করতে পারবে। লকডাউনের মেয়াদ বাড়িয়ে বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তবে বুধবারের (৫ মে) পর যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল করতে পারবে। উল্লেখ্য, ট্রেন ও লঞ্চ চলাচল আগের মতোই বন্ধ থাকবে। তবে জেলার মধ্যে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে কোনো সময় বেধে দেয়া হয়নি প্রজ্ঞাপনে। জেলার মধ্যে বাস চলাচল এবং আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে।